আমার বাড়ি দিনাজপুর জেলায়। প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনো স্বপ্ন দেখে।
আমিও স্বপ্ন দেখি, স্বপ্নের মতো বড় হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছি আমার গন্তব্যের পথে। এই দীর্ঘ পথচলায় কখনো কেউ পাশে থেকেছেন, কখনো কেউ থাকেননি। তবুও থেমে যাইনি।
নিজের বিশ্বাস, পরিশ্রম ও প্রত্যয়কে সঙ্গে নিয়ে আপন গতিতে এগিয়ে চলেছি। আমার কাছে সফলতা শুধু নিজের জন্য কিছু অর্জন করা নয়, বরং নিজের কাজের মাধ্যমে মানুষের জন্য কিছু তৈরি করা, নতুন সম্ভাবনার পথ তৈরি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হওয়া।
স্বপ্ন এখনো অনেক। পথও অনেক বাকি। তাই পথচলা অব্যাহত।
প্রযুক্তি, গণমাধ্যম এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।
আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। ‘প্রান্তজনের সুখে-অসুখে’ এই স্লোগানকে সামনে রেখে সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং তাদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউআরডিপি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আবহ (আমরা বড় হবো) ইউআরডিপি কর্তৃক পরিচালিত একটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার, যা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষ, আত্মনির্ভর ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করে। আমাদের লক্ষ্য হলো তরুণদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি টেকসই ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা।
ইউআরডিপি কর্তৃক পরিচালিত একটি জনকল্যাণমূলক উদ্যোগ। ‘সুস্থতা ও সুখের সেতুবন্ধ’ এই স্লোগানকে সামনে রেখে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের পথচলা। আমাদের লক্ষ্য একটি সুস্থ, সচেতন ও স্বাস্থ্যসক্ষম সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ তার প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজে পেতে পারে—সম্মানের সঙ্গে, যত্নের সঙ্গে।
একটি আইটি ফার্ম। ‘Technology for Innovation’ এই স্লোগানকে ধারণ করে রেনেক্স ল্যাব বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ও ডিজিটাল সেবা প্রদান করে আসছে। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যক্তি, ব্যবসা ও প্রতিষ্ঠানের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, অনলাইন উপস্থিতি শক্তিশালীকরণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে সহায়তা করাই রেনেক্স ল্যাবের অন্যতম লক্ষ্য।
রেনেক্স ল্যাব কর্তৃক পরিচালিত একটি কুটির ও কারুশিল্প পণ্য উৎপাদন কেন্দ্র। ‘প্রান্তিক নারীর স্বপ্নের ঠিকানা’ এই স্লোগানকে ধারণ করে রঙবদল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন, কুটির ও কারুশিল্প পণ্য তৈরি ও অনলাইনে বাজারজাতকরণ, কর্মসংস্থান এবং আয়বর্ধককর্মকাণ্ডের সুযোগ সৃষ্টিতে কাজ করছে।
রেনেক্স ল্যাব কর্তৃক পরিচালিত একটি গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম। ‘জনগণ, গণতন্ত্র ও অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে তথ্যনির্ভর সংবাদ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়াই তিনতন্ত্রের পথচলার মূল উদ্দেশ্য।
রেনেক্স ল্যাব কর্তৃক পরিচালিত একটি অরাজনৈতিক ডিজিটাল প্ল্যাটফর্ম। ‘সুপ্ত মনের দৃপ্ত প্রকাশ’ এই স্লোগানকে সামনে রেখে ছবি, ভিডিও ও লেখার মাধ্যমে বাংলাদেশি ও বাঙালিদের জীবনদর্শন, জীবনযাপন, অনুভূতি, অভিজ্ঞতা, সৃজনশীলতা ও গল্প দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরাই অন্তর কথনের লক্ষ্য।
আমার কাজ, উদ্যোগ ও কার্যক্রমের সর্বশেষ আপডেট পেতে ফলো করুন ও সঙ্গে থাকুন।